হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার

2026-02-02T21:32:03+00:00
2026-02-02T21:32:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ২৫৩)
X

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় শাপলা কলি প্রতীকের সড়কে টাঙানো একটি ব্যানারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। 

ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy