শবে বরাত উপলক্ষে মহেশখালীতে বাজার মনিটরিং, ৯ হাজার টাকা জরিমানা

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র শবে বরাত উপলক্ষে মহেশখালী উপজেলায় গরু, মহিষ ও খাসীর গোশতের বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা

2026-02-03T12:20:11+00:00
2026-02-03T12:20:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শবে বরাত উপলক্ষে মহেশখালীতে বাজার মনিটরিং, ৯ হাজার টাকা জরিমানা
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৬৪)
X

পবিত্র শবে বরাত উপলক্ষে মহেশখালী উপজেলায় গরু, মহিষ ও খাসীর গোশতের বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার ও বড় মহেশখালী নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।


অভিযানকালে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে গোশত বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় তিনজন ব্যবসায়ীকে তিনটি পৃথক মামলায় মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে অতিরিক্ত দামে গরু বা মহিষের গোশত বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।


প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থে এবং বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy