সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনের ৪র্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ওই ভবনের বসবাসরত

2026-02-04T10:53:38+00:00
2026-02-04T10:53:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী দগ্ধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৩ এএম   (ভিজিট : ১২৯)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনের ৪র্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে করে ওই ভবনের বসবাসরত এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ  হয়েছে। পরে খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার ষ্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। 

আহত নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। দগ্ধ ওই নারীর নাম জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে বেপজার নিরাপত্তাকর্মীদের আবাসিক আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে এক নারী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 
দগ্ধ হওয়া ওই নারীকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে ওই ভবনের আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy