প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ০৪.০২.২০২৬ ৪:১৪ পিএম (ভিজিট : ৯৪)

X
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বহু দিন আগ থেকে এ দেশে কুরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। কুরআন ও সুন্নাহর আইন পেতে হলে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। অনেকে বলেন আমরা জান্নাতের টিকেট বিক্রি করি। আমরা জান্নাতের টিকেট বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তা দেখাই। আমরা কার্ড দেয় নাই, তবে ওনারা ফ্যামিলি কার্ড দিয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার মালিক তো সরকার। সরকারে না গিয়ে যারা ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করে তাহলে বুঝাই যায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে তারা এবং এজন্যই মিথ্যা আশ্বাস দিয়ে মানুষের কাছে ফ্যামিলি কার্ড বিক্রি করছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে ভোলার চরফ্যাশন টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামালের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন।
আমরা আগেই বলেছিলাম লেভেল প্লেয়িং ফিল্ড যদি না হয় নির্বাচন সুষ্ঠু হবে না। বর্তমানে যা হচ্ছে এতে মোটেও লেভেল প্লেয়িং ফিল্ড নয়। বর্তমানে প্রশাসনে যারা আছেন তাদেরকে বলছি, অতি দ্রুত নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেন। যদি না করেন, তাহলে ধরে নেওয়া হবে কিছু দিন আগে যে ফ্যাসিস্ট সরকার এখান থেকে পালিয়েছে একই কায়দায় দেশে নির্বাচন করে আবার ওই চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই অনতিবিলম্বে এগুলো বন্ধ করেন।
তিনি আরো বলেন, যে দল দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য কাজ করবে তাদেরকে আপনারা ভোট দিবেন। যারা আখেরাতের কোনো কল্যান করতে চায় না, করে নাই এবং যারা আখেরাত সম্পর্কে বেখেয়াল এই দলগুলোকে আপনারা ভোট দিবে না। আগামীতেও দিবেন না, কোনো দিনই দিবেন না।
একটা বিশেষ দল ক্ষমতায় যাওয়ার আগে আমাদের কয়েকজন ভাইকে হত্যা করেছে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই মানুষকে খুন করতে পারে, তারা ক্ষমতায় গেলে কি করতে পারবে? এটা চিন্তার বিষয়। তাদের নিজেদের দলের লোকেরা মারামারি করে নিজ দলের কমপক্ষে দুই শতজনকে মেরে ফেলেছে। যারা মানুষকে হত্যা করতে পারে, তারা মানুষের কল্যান করতে পারে না। সেই জন্য সকলকে সাবধান হতে হবে। আপনারা এই দলও দেখেছেন, ওই দলও দেখেছেন এখন দেখা বাকী আছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। আমরা বিশ্বাস করি যাদের চেতনা আছে অতীতের সরকারের কুকির্তির ব্যাপারে ওদরেকে আর ক্ষমতায় আসতে দেবে না, ভোট দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লায় এবং আগামী দিনে জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করবে ইনশাআল্লাহ।
পরে তিনি ভোলার লালমোহন ভোলা-৩ আসনের ১১দলীয় জোটের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. নিজামুল হক নাঈমের নির্বাচনী জনসভা ও ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় যোগ দেন।
জনসভায় বিশেষ অতিথির বকক্তব্য দেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ.কে.এম আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারী জেনারেল অ্যাডবোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবনির্বাচিত ভিপি মো. রিয়াজুল ইসলাম।