প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম (ভিজিট : ১২৩)

X
এবারের নির্বাচন গত সতের বছর যা দেখেছেন, তার চাইতে ভিন্ন হবে। নির্বাচনে বিঘ্ন সৃষ্টিকারী অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ক্ষমতার পালাবদল কিংবা চেয়ারদখল নয়, গনতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে সবাইকে বিজয় ছিনিয়ে আনতে হবে। আপনারা ভোটকেন্দ্রে নির্ভয়ে কাজ করবেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্ব্বোচ্চ নিরাপত্তা দেবে আপনাদেরকে। বিশ্বকে আমরা যদি স্বচ্চতা দেখাতে চায় তাহলে সর্ব্বোচ্চ চ্যালেন্জ নিয়ে কাজ করতে হবে। আমাদের গায়ে যে কাদা লেগেছে সে কাদা আমরা দুর করতে চায়। এদেশ আমার আপনার সবার।
বুধবার বিকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোট গ্রহনকারী কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো: রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মঈনউদ্দীন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক চট্টগ্রাম (সার্বিক) মো: শরীফ উদ্দিন, পিএসসিজি অধিনায়ক ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লে.কর্ণেল মো: মাহমুদুল হাসান, চট্টগ্রাম আনসার ও ভিডিপি পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ।