তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকার ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী আয়োজিত

2026-02-04T20:17:55+00:00
2026-02-04T20:17:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম   (ভিজিট : ৪২)
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
X

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকার ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

দিনব্যাপী আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর হাবিবুল্লাহ মু. আল আমিন, এম এম রবিউল ইসলাম, নূরুল আফসার ভূঁইয়াসহ ফাউন্ডেশন পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ।

প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্য:
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক বলেন, “শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি শারীরিক সুস্থতা নিশ্চিত করতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, “এই প্রতিষ্ঠান ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।”
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় অর্ধশতাধিক ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে মেডেল ও বিজয়ী ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

ক্রীড়া অনুষ্ঠানের ধারাভাষ্যে ছিলেন শহিদুল ইসলাম, সাব্বির হোসাইন, আবু বকর মুহাম্মদ মিরাজ ও সোয়াইব হোসাইন।

এছাড়াও তানযীমুল উম্মাহ শিল্পীগোষ্ঠীর মনোজ্ঞ পরিবেশনায় পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দমুখর। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশনার মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সফল সমাপ্তি ঘটে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy