ভোটকেন্দ্র দখলের মহড়া, সেনাবাহিনীর অভিযানে জিম্মি প্রিজাইডিং অফিসার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে

2026-02-05T17:33:47+00:00
2026-02-05T17:33:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্র দখলের মহড়া, সেনাবাহিনীর অভিযানে জিম্মি প্রিজাইডিং অফিসার উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ১৯০)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মহড়ায় ভোটকেন্দ্র দখল ও প্রিজাইডিং অফিসারকে জিম্মি করার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার বাস্তব দৃশ্যপট উপস্থাপন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কালিগঞ্জ সেনা ক্যাম্পে আয়োজিত এ মহড়ায় দেখানো হয়, কিভাবে সন্ত্রাসী পরিস্থিতিতে সেনাবাহিনীর চৌকস সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভোটকেন্দ্র দখলমুক্ত করেন এবং নিরাপদে জিম্মি প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করেন। পুরো অভিযানটি ছিল সময়োপযোগী ও কৌশলগত দক্ষতায় পরিপূর্ণ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলায় ইতোমধ্যে চারটি সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেনাসদস্যরা তাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল ভোটকেন্দ্র পরিদর্শন (রেকি) সম্পন্ন করেছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জেলা নির্বাচন অফিস ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

মহড়ায় আরও দেখানো হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার। এবারের নির্বাচনে নজরদারি ও আভিযানিক কার্যক্রমে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে দ্রুত পরিস্থিতি বিশ্লেষণ ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করবে এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ দেবে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মবিশ্বাস বাড়াবে।

বাংলাদেশ সেনাবাহিনী আশ্বস্ত করেছে, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের মাধ্যমে দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy