প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম (ভিজিট : ৫৭)

X
রাঙামাটি সংসদীয় আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে গণসংযোগ ও পথসভা করেছে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে চুণিলাল দেওয়ান সেতুর অবতারণ স্থলে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।
পথসভায় বিএনপি নেতারা তারেক রহমান প্রস্তাবিত দফা ও পরিকল্পনা সমূহ তুলে ধরেন। এছাড়াও বিএনপি সরকার গঠন করলে নানিয়ারচরে শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবেন বলেও জানান বক্তারা।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদদীন, ড্যাব যুগ্ম আহ্বায়ক ডাঃ জীবক চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।