নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মামুন

নীলফামারী (সৈয়দপুর) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশীদ

2026-02-07T13:12:52+00:00
2026-02-07T13:12:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মামুন
নীলফামারী (সৈয়দপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ১৫১)
X

নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপি থেকে মনোনয়ন না পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশীদ মামুন (মামুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা কার্যালয়ে এসে তিনি প্রার্থীর সঙ্গে দেখা করেন এবং একাত্মতা প্রকাশ করেন। এ সময় নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ বিষয়ে বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি ও নীলফামারী-৪ আসনের প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, “মামুনুর রশীদ মামুন বিএনপি’কে ভালোবাসেন। তিনি ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতীক মোটর-সাইকেল নিয়েছিলেন। তবে এখন তিনি ভুল বুঝে বিএনপি’র সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং ধানের শীষের পক্ষে কাজ করবেন।”

উল্লেখ্য, নির্বাচনী মাঠে এখনও অবস্থান করছেন বিএনপি থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী, সাবেক এমপি ও সৈয়দপুর পৌরসভার মেয়র মরহুম আমজাদ হোসেন সরকারের একমাত্র পুত্র রিয়াদ আরফান সরকার রানা। তার নির্বাচনী প্রতিক হচ্ছে ফুটবল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy