প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম আপডেট: ০৭.০২.২০২৬ ৪:৫৬ পিএম (ভিজিট : ১২৭)

X
বাংলাদেশ নিয়ে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় আলোচনা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের মধ্যে সম্পর্ক সংক্রান্ত নানা বিষয়ে এ আলোচনা করা হয়। ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ভাষাগত সম্পর্কের পাশাপাশি দুই দেশের সামাজিক বন্ধন অভিন্ন বলেও মন্তব্য করেন কীর্তি।
এসময় দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বৈঠক ও পারস্পরিক মতবিনিময় অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কীর্তি বর্ধন।
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি ভারতের কাছে গুরুত্বপূর্ণ বলেও জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে বলেও লোকসভায় জানান কীর্তি বর্ধন।