ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ড্যাবের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন

2026-02-07T19:23:46+00:00
2026-02-07T19:23:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকা-৫ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ড্যাবের প্রচারণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ঢাকা-৫ আসনে ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য অধ্যাপক ডা. মজিবুর রহমান। 

এসময় ড্যাবের বিপুল সংখ্যক নেতাকর্মীও তার সঙ্গে এ প্রচারণায় অংশ নেন। নির্বাচনী প্রচারণা মিছিলটি ঢাকা-৫ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে অংশগ্রহণকারীরা ‘তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ’ এবং ‘নবী উল্লাহ নবীর জয় হবেই হবে’ সহ নানা শ্লোগান দেন। 

এসময় রাস্তার দু’পাশে দাঁড়িয়ে শত শত মানুষ হাত নেড়ে প্রচারণায় অংশগ্রহণকারীদের অভিবাদন জানায়।

সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার ক্ষেত্রে ঢাকা-৫ আসনের ভোটাররা আশাবাদী। সেক্ষেত্রে যোগ্যতার বিবেচনায় ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে মুখিয়ে আছেন এই আসনের অসংখ্য ভোটার।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy