প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম আপডেট: ০৮.০২.২০২৬ ৫:৫৫ পিএম (ভিজিট : ২৬১)

X
অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীন কৃষক ও কৃষিপন্যের দাম কমানোর চিন্তা করে নাই, শ্রমজীবী ও মেহনতি মানুষের চিন্তা করে নাই, কৃষিভিত্তিক কলকারখানা নির্মানের চিন্তা করে নাই।
তারা তাদের মন মতো উপদেষ্টা নিয়োগ দিয়ে, নিজেদের আখের গোছানো চিন্তা করেছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাস্তে মার্কার নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
শনিবার (০৭ ফেব্রæয়ারী) বিকেলে নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরে শহীদ মিনার মাঠে সিপিবি দুর্গাপুর উপজেলার কমিটির আয়োজনে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায়, উপজেলা কমিটির সভাপতি ও কাস্তে মার্কা প্রতিকের প্রার্থী আলকাছ উদ্দিন মীরের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, নারী সেলের আহবায়ক কমরেড তাসলিমা বেগম, সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোশতাক আহমেদ সহ সিপিবি উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
বিশিষ্ট চিকিৎসক জননেতা কমরেড ডা. দিবালোক সিংহ বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম চেতনায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটা পুনরুদ্ধার করতে কাস্তে মার্কায় ভোট দিন। উগ্রবাদীদের কারণে দেশের সপ্রীতিতে আজ ঘুনে ধরেছে। প্ুঁজিবাদী শাসন পাকাপোক্ত করতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হচ্ছে চারিদিকে। এতে করে পুঁজিবাদী সরকারগুলোর অনিয়ম-দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস ও কোটি কোটি মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছে। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। সাধারণ মানুষকে আর ধোকা দেয়া চলবে না।
প্রধান অতিথি কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। এ দেশকে কৃষিভিত্তিক কলকারখানায় উন্নীত করা যায় অতি দ্রæত সময়ে। বিগত সরকার গুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস হয়েছে। তাই কোটি কোটি মানুষ কর্মহীন। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল নয়। হতদরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের কথা কেউ ভাবেনি। দেশকে নতুন করে সাজানো সময় এসেছে। আসুন দেশের স্বার্থে সকলে মিলে কাস্তে মার্কায় ভোট দিয়ে ইউনুস সরকারকে দাঁত ভাঙ্গা জবাব দেই। দুনিয়ার মজদুর এক হও।