সুষ্ঠু ও নি‌রপেক্ষ নির্বাচন অনু‌ষ্ঠা‌নের জন‌্য আমরা সম্পূর্ণভা‌বে প্রস্তুত: ভোলায় নৌবা‌হিনীর প্রধান

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় নৌবা‌হিনীর প্রধান এড‌মিরাল এম নাজমুল হাসান ব‌লে‌ছেন, নির্বাচন ক‌মিশন যা‌তে এক‌টি সুষ্ঠু, সুন্দর ও নি‌রপেক্ষ নির্বাচন কর‌তে

2026-02-08T18:19:13+00:00
2026-02-08T18:19:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সুষ্ঠু ও নি‌রপেক্ষ নির্বাচন অনু‌ষ্ঠা‌নের জন‌্য আমরা সম্পূর্ণভা‌বে প্রস্তুত: ভোলায় নৌবা‌হিনীর প্রধান
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৫২)
X

ভোলায় নৌবা‌হিনীর প্রধান এড‌মিরাল এম নাজমুল হাসান ব‌লে‌ছেন, নির্বাচন ক‌মিশন যা‌তে এক‌টি সুষ্ঠু, সুন্দর ও নি‌রপেক্ষ নির্বাচন  কর‌তে সক্ষম  হয় সে ল‌ক্ষে আমরা প্রস্তু‌তি গ্রহণ ক‌রে‌ছি এবং নির্বাচন অনু‌ষ্ঠা‌নের জন‌্য আমরা সম্পূর্ণভা‌বে প্রস্তুত।  

র‌বিবার (৮ ফেব্রুয়ারি) দুপু‌রে ভোলা জেলা প্রশাসক কার্যাল‌য়ের হলরু‌মে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপল‌ক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী ও নির্বাচন সং‌শ্লিষ্ট ব‌্যক্তিব‌র্গের সা‌থে মত‌বি‌নিময় শে‌ষে সাংবা‌দিক‌দের তি‌নি এসব কথা ব‌লেন। 

তি‌নি আরো ব‌লেন, দুর্গম চরাঞ্চ‌লের জন‌্য আমা‌দের নিজস্ব জলযা‌নের পাশাপা‌শি স্থানীয়ভা‌বে জলযানের ব‌্যবস্থা গ্রহণ ক‌রে‌ছি। এছাড়াও বাংলা‌দেশ বিমান বা‌হিনী যে কোন জরুরী প‌রি‌স্থি‌তি মোকা‌বেলা করার জন‌্য আমা‌দের স‌হযোগীতা করার জন‌্য হে‌লিকপ্টার প্রস্তুত রে‌খে‌ছে। আমা‌দের হে‌লিকাপ্টারও প্রস্তুত র‌য়ে‌ছে।

এসময় তি‌নি আরো ব‌লেন, জাতীয় নির্বাচন ও গণ‌ভো‌টে মি‌ডিয়ার ভূ‌মিকা অত‌্যান্ত গুরুত্বপূর্ণ। আমরা আশাক‌রি আপনারা এ যাবতকা‌লে সেভা‌বে দায়ীত্বশীল ও সহ‌যোগীতার মনোভাব নি‌য়ে আমা‌দের সহায়তা ক‌রে‌ছেন। একইভা‌বে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তীকা‌লিন সময় আমা‌দের সহ‌যোগীতা কর‌বেন। 

এসময় ‌উপস্থিত ছিলেন ভোলা জেলা রির্টা‌নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারসহ বি‌জি‌বি, র‌্যাবের কর্মকর্তারাও উপ‌স্থি‌তি ছি‌লেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy