দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন: আশিক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

দেশের সার্বভৌমত্ব-স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী

2026-02-08T19:40:40+00:00
2026-02-08T19:44:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিন: আশিক
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম  আপডেট: ০৮.০২.২০২৬ ৭:৪৪ পিএম  (ভিজিট : ১২৭)
 পথসভায় বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা মুফিজুর রহমান আশিক
X

পথসভায় বক্তব্য রাখছেন সাবেক ছাত্রনেতা মুফিজুর রহমান আশিক

দেশের সার্বভৌমত্ব-স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।


রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বাঁশখালীর ছনুয়া বাজার এলাকায় ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এরআগে তিনি উপজেলার বৈলছড়ির কে.বি বাজার, পৌরসভার মিয়ার বাজার-জলদি, পুঁইছড়ির নাপোড়া-প্রেমবাজারে ধানের শীষের সমর্থনে পথসভা করেন তিনি। 


পথসভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচনের উপর দেশের ভবিষ্যত নির্ভর করছে। দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাই বিএনপিকেই প্রয়োজন। বিএনপি ছাড়া অন্যকোন দল এ দেশের উন্নয়ন করতে পারবে না। তাই সবাই দলমত নির্বিশেষে দেশের স্বার্থে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয়ী করবেন।'


তিনি বলেন, 'এই আসনে আমিও মনোনয়নপ্রত্যাশী ছিলাম। মনোনয়ন বঞ্চিত হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ও দলের প্রতি ভালোবাসা দেখিয়ে বিদ্রোহী প্রার্থী হয়নি। অনেকে দলের নির্দেশনা অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তবে আমি সেটা করিনি। কারণ ধানের শীষ হলো শহিদ জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক। তাই ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করার সাহস আমার হয়নি। আমরা সকল ভেদাভেদ ও দূরত্ব ভুলে ধানের শীষের বিজয়ের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি। আসন্ন এই নির্বাচন খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। তাই ধানের শীষের প্রার্থীকে অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।'


আশিক বলেন, 'আমরা বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম ও গুমের শিকার হওয়ার পরও দমে যায়নি৷ এত নির্যাতনের পরও কোন নেতাকর্মী দলীয় পরিচয় গোপন করেনি, মাথা নত করেনি। গুপ্ত রাজনীতি করেনি। আজ যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করতেছে তাঁরা স্বৈরাচার বাহিনীর সহযোগী ছিল। এখন তাঁরা প্রকাশ্য আসতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় বট বাহিনীরা বিএনপি প্রার্থীদের নিয়ে আক্রমণ ও তাদের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। গুজব ছড়াচ্ছে। তাঁরা নারীদের প্রকাশ্যে বেইশ্যা বলেছেন। বট বাহিনীরা দেশে নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করতেছেন।'


মফিজুর রহমান আশিক বলেন, 'বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এদেশের অবহেলিত জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড দিচ্ছেন। কৃষকদের জন্য কৃষি কার্ড। কর্মজীবী নারীদের সুরক্ষা দেওয়ার কথা বলেছেন। ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিবেন। দেশের জনগণের জন্য অসংখ্য পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। শিক্ষার্থীদের ফ্রি-খাবার ও স্কুল ড্রেস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এসব প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন একমাত্র তাঁর পক্ষেই সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। দেশের প্রতিটা অঞ্চলের প্রতিটি মানুষ সরাসরি রাষ্ট্রের সেবা গ্রহণ করতে পারবে। দারিদ্র্যতা দূরীকরণ হবে। সাধারণ মানুষ চাকরি পাবে। দেশের মানুষ স্বাবলম্বী হবে। এই দেশ 'স্বনির্ভর' দেশ হিসেবে গড়ে উঠবে।'


তিনি আরও বলেন, 'মেজর জিয়া ও বেগম খালেদা জিয়া যেমন এদেশকে ভালোবাসতেন। তেমনি বিএনপির প্রতিটি নেতাকর্মী এদেশকে ভালোবাসেন। তাই এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট দিয়ে বাঁশখালীতে ধানের শীষের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে বিজয়ী করুন, ধানের শীষকে বিজয়ী করুন।'


এ সময় ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দীন চৌধুরী মিজান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা জুনাইদুল করিম, চবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরানুল হক, আশেক উল্লাহসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy