প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম (ভিজিট : ১৬৮)

X
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানে শিষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে সাধারণ ভোটারেরা মন্তব্য করছেন।
দৃশ্যতও তাই দেখা যাচ্ছে। রোববার বিকেলে উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে স্মরণকালের সবচেয়ে বড় জনসভাই এ কথা প্রমাণ করে।
অনুষ্ঠানে নির্বাচনী বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ -২ ( আড়াই হাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ -সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নারী-পুরুষ নির্বিশেষে দলে দলে যোগদান করেন। অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা বিএনপি'র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি কবির হোসেন, সাবেক সাধারণ সম্আপাদক হাবিবুর রহমান হাবু, আড়াইহাজার পৌর বিএনপি'র সভাপতি মাহমুদুল্লাহ লিটন, বিআরডিবির চেয়ারম্যান ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ডালিমসহ সর্বস্তরের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ সময় নজরুল ইসলাম আজাদ ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শিষ প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
নির্বাচনে প্রত্বিন্দ্বীতা করছেন নজরুল ইসলাম আজাদ ( বিএনপি), অধ্যা ইলিয়াছ মোল্রা ( জামায়াতে ইসলামী), আতাউর রহমান খান আঙ্গুর ( স্বতন্ত্র, কলস প্রতীক), মুফতি হাবিব উল্লাহ ( ইসলামী আন্দোলন বাংলাদেশ), কামরুল মিয়া ( গণ অধিাকার পরিষদ), কে এম আবু হানিফ হৃদয় ( বাংলাদেশ রিপাবলিকান পার্টি ) এবং হাফিজুর রহমান (বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি)।