উত্তরায় নারী নিপীড়নের বিরুদ্ধে ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

রাজধানী

দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের প্রতিবাদে আজ উত্তরা রাজউক কলেজের সামনে নারীদের উদ্যোগে এক বিশাল “প্রতিরোধ যাত্রা” ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত আরিফুল ইসলামের শাপলা কলির পক্ষে হাজার হাজার নারী রাজপথে নেমে আসেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

2026-02-09T17:27:54+00:00
2026-02-09T17:49:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উত্তরায় নারী নিপীড়নের বিরুদ্ধে ‘প্রতিরোধ যাত্রা’ অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৫:৪৯ পিএম  (ভিজিট : ১১৫)
X

দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের প্রতিবাদে আজ উত্তরা রাজউক কলেজের সামনে নারীদের উদ্যোগে এক বিশাল “প্রতিরোধ যাত্রা” ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি মনোনীত আরিফুল ইসলামের শাপলা কলির পক্ষে হাজার হাজার নারী রাজপথে নেমে আসেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সমাবেশে প্রধান বক্তা আরিফুল ইসলাম বলেন, “আমরা দেখেছি হারার ভয়ে বিএনপি বিপক্ষ দলের নারীদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। গতকাল পটুয়াখালিতে একজন গর্ভবতী নারীর পেটে লাথি মারার মতো গর্হিত ঘটনাও ঘটিয়েছে তারা।”

তিনি আরও বলেন, “প্রতিদিন দৈনিক পত্রিকা খুললেই বিএনপির অঙ্গসংগঠনের সদস্যদের দ্বারা ধর্ষণের সংবাদ দেখা যায়। নোয়াখালিতে মা ও মেয়েকে ধর্ষণকারীকে সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থী নিয়মিত প্রচারণা চালাচ্ছে।”

আরিফুল ইসলাম অভিযোগ করেন, “৪৮ নং ওয়ার্ড, বরুয়া ও ৫৪ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় আমাদের নারী কর্মীদের কেন্দ্র দখলের হুমকি দেওয়া হচ্ছে এবং নিয়মিতভাবে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।”

তিনি এসব জুলুম-নির্যাতনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “এইসব জুলুমের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।”

সমাবেশ শেষে নারীরা একটি প্রতিরোধ যাত্রায় অংশ নেন। আজমপুর থেকে শুরু হওয়া এ যাত্রা উত্তরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে নারীরা সন্ত্রাস, চাঁদাবাজি ও নারী নিপীড়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

  বিষয়:   সন্ত্রাস  নারী নিপীড়ন  প্রতিরোধ যাত্রা 

Loading...
Loading...

রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy