থানচিতে যৌথ বাহিনীর বিশেষ স্ট্রাইকিং পোষ্ট টহল

থানচি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের থানচি উপজেলায় ত্রয়োদশ নির্বাচন ও গণভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা দুর্গম ও আশেপাশে ১৪টি

2026-02-10T15:46:08+00:00
2026-02-10T15:48:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানচিতে যৌথ বাহিনীর বিশেষ স্ট্রাইকিং পোষ্ট টহল
নিরাপত্তা চাদরে ১৪ টি ভোট কেন্দ্র
থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৩:৪৮ পিএম  (ভিজিট : ৫৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবানের থানচি উপজেলায় ত্রয়োদশ  নির্বাচন ও গণভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা দুর্গম ও আশেপাশে  ১৪টি ভোটকেন্দ্রে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে রয়েছে বিজিবি স্ট্রাইকিং পোস্ট, পুলিশ ও আনসার ব্যাটালিয়ানের যৌথ বাহিনী।

মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী সকাল থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে বান্দরবানের দুর্গম থানচি উপজেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে উপজেলার ১৪টি ভোটকেন্দ্রকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার  থেকে মাঠে নেমেছে বিজিবির স্ট্রাইকিং পোস্ট, থানা পুলিশ, আনসার ও ব্যাটালিয়ানের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ প্রবেশপথে বসানো হয়েছে। চেকপোস্ট, চলছে নিয়মিত টহল।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কানন সরকার বলেন,অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন ও নির্ভয়ের ভোটগ্রহণ নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এই কঠোর নিরাপত্তায় স্বস্তিতে ভোটাররা। নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাহাড়ি ও বাঙালি ভোটাররা।

প্রশাসন জানিয়েছে—ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সব প্রস্তুতি সম্পন্ন।

এদিকে কঠোর নিরাপত্তায় ভোটারদের মাঝে বেড়েছে আগ্রহ ও আস্থা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy