বান্দরবানের ভুয়া পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড নিয়ে প্রশ্ন স্থানীয় গণমাধ্যমকর্মীদের

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে ৩০০নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রুমা উপজেলায় একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র নিয়ে

2026-02-10T16:44:17+00:00
2026-02-10T16:44:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানের ভুয়া পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড নিয়ে প্রশ্ন স্থানীয় গণমাধ্যমকর্মীদের
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবানে ৩০০নং আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে  রুমা উপজেলায় একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র নিয়ে ব্যাপক প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। 

গত সোমবার (৯ফেব্রয়ারি) বিকালে বান্দরবান জেলা প্রশাসক থেকে সকল পেশাগত সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড প্রদান করার Masud Rana Masum ফেসবুক আইডি থেকে প্রকাশ করেন,এরপর বিভ্রান্তিকর সৃষ্টি হয়। 

জানা গেছে, মাসুদ রানা মাসুম বান্দরবানে রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীর সমিতি সভাপতি দায়িত্বে রয়েছে। তিনি রুমার সদরঘাট এরিয়াতে বসবাস করেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মোঃ মাসুদ রানা মাসুম নামের এক ব্যক্তি বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তার সীল ও স্বাক্ষরবিহীন একটি নির্বাচনী পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন।

জানা যায়, উক্ত ব্যক্তি তার ফেসবুক আইডিতে একটি সাংবাদিক কার্ডের ছবি পোস্ট করেন,যেখানে স্পষ্টভাবে জেলা রিটার্নিং কর্মকর্তার সীল ও স্বাক্ষরের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। বিষয়টি নজরে এলে স্থানীয়ভাবে এ নিয়ে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়।

এ বিষয়ে মোঃ মাসুদ রানা মাসুমকে জিজ্ঞাসা করা হলে তিনি দাবি করেন,কার্ডটি তাকে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক “বিকাল বার্তা” পত্রিকা কর্তৃপক্ষ পাঠিয়েছে। তবে তিনি এ বিষয়ে কোনো লিখিত অনুমোদন বা সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

তথ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে,  দৈনিক বিকালবার্তা নামে কোন ডিএফপি তালিকাতে আসেনি শুধু তা নই এ পত্রিকা নামে কোন রেজিষ্ট্রেশন নাই তথ্য মন্ত্রণালয়ে।

অন্যদিকে, রুমা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার রাশেদ দে'র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “এ ধরনের কোনো সাংবাদিক কার্ড সম্পর্কে আমি কিছুই জানি না। সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়টি জেলা রিটার্নিং অফিসারের এখতিয়ার।

এতে করে প্রশ্ন উঠেছে—যদি জেলা রিটার্নিং অফিসার কর্তৃক কার্ড ইস্যু হয়ে থাকে, তবে সেখানে সীল ও স্বাক্ষর অনুপস্থিত কেন? আর যদি ইস্যু না হয়ে থাকে, তবে নির্বাচনের মতো একটি স্পর্শকাতর সময়ে কীভাবে একজন ব্যক্তি ভুয়া কার্ড ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে চলাফেরা করছেন?

নির্বাচন পর্যবেক্ষক ও সচেতন মহলের মতে, নির্বাচন চলাকালীন ভুয়া সাংবাদিক পরিচয় ব্যবহার করা শুধু আইন লঙ্ঘনই নয়, এটি নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষ। এখন দেখার বিষয়, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসন কত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ এমদাদুল হক শরীফ এর সাথে রুমা উপজেলার কাঠ ব্যবসায়ীর সমিতি সভাপতি  মাসুদ রানা মাসুম নির্বাচনী পর্যবেক্ষণে কার্ড ফেসবুকে ইস্যু করার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন আমারদের থেকে কোন সাংবাদিকদের জন্য কোন ডকুমেন্ট প্রদান করেনি। যতগুলো কার্ড ইস্যু করা হয়েছে সেগুলো সব ডিসি স্বাক্ষরিত মাধ্যমে।

বান্দরবানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি বলেন, পত্রিকা নাম আমাদের কাছে যে তালিকা গুলো আসছে সেসব সকল পত্রিকার প্রতিনিধিত্বের কার্ড আজকে প্রদান করেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy