রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় (রাজবাড়ী-২ আসন) একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার (১০

2026-02-10T21:02:13+00:00
2026-02-10T21:02:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম   (ভিজিট : ৬১)
X

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় (রাজবাড়ী-২ আসন) একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়।

জানা গেছে, আজ দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজবাড়ীর পাংশা আর্মি ক্যাম্প পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের লাল চানের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে লাল চান বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।

পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আজিজের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী পাংশার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, গুলিসহ ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy