কমল মাঝির বাড়িতে চুরি, চোরেরা খেয়ে গেল চা!

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর রাণীনগরে কমল মাঝি নামের এক দিনমজুরের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা তার ঘর থেকে কাঁসার থালা-বাটি, রান্নার

2026-02-11T12:53:48+00:00
2026-02-11T12:53:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমল মাঝির বাড়িতে চুরি, চোরেরা খেয়ে গেল চা!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ পিএম   (ভিজিট : ২৩২)
X

নওগাঁর রাণীনগরে কমল মাঝি নামের এক দিনমজুরের বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা তার ঘর থেকে কাঁসার থালা-বাটি, রান্নার জিনিসপত্রসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরির অদ্ভুত বিষয় হলো, তারা ঘর তছনছ করার পর চা বানিয়ে খেয়েও গেছে।

ভূক্তভোগী কমল মাঝি বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে হতাশাগ্রস্ত হয়ে প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে কাশিমমপুর-হিন্দু পাড়া গ্রামে ঘটেছে। ইতিমধ্যে স্থানীয়রা চুরির আতঙ্কে রয়েছেন, কারণ এর আগে আশেপাশের একাধিক বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে।

কমল মাঝি বলেন, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। ছেলের শ্বশুর মারা যাওয়ায় সেখানে গিয়েছিলাম। আমার অনুপস্থিতি কাজে লাগিয়ে চোরেরা ঘরে প্রবেশ করেছে। তারা ট্রাঙ্কে রাখা প্রায় ২০ কেজি কাঁসার থালা-বাটিসহ প্রেসার কুকার, রাইস কুকার, গ্যাসের চুলা, সিলিন্ডার ও নগদ টাকাও নিয়ে গেছে। মোট ক্ষতির পরিমাণ প্রায় লাখাধিক টাকা। আমি গরীব মানুষ, আমার কাছে এই টাকা অনেক বড় বিষয়।

পার্শ্ববর্তী কমলের ভাতিজি জানান, আমি খুব সকালে এসে দেখি ঘর এলোমেলো। মাটির ব্যাংক ভাঙা অবস্থায়। সেই রাত বাড়িতে কোনো পুরুষ ছিলেন না। চোরেরা সব জিনিস নিয়ে যাওয়ার সময় চা বানিয়ে খেয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ ফোনে বারবার রিসিভ না করায় বিষয়টি জানা যায়নি।

তবে থানার ওসি (তদন্ত) বাবলু পাল মুঠোফোনে সাংবাদিককে জানিয়েছেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy