নানিয়ারচরে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত আনসার-ভিডিপি

নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাঙ্গামাটি নানিয়ারচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি)

2026-02-11T13:27:04+00:00
2026-02-11T13:27:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নানিয়ারচরে নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত আনসার-ভিডিপি
নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম   (ভিজিট : ১২৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাঙ্গামাটি নানিয়ারচরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১৮২ সদস্য প্রস্তুত রয়েছে। উপজেলার ১৪টি কেন্দ্রে সরাসরি দায়িত্ব পালন করবেন এ সদস্যরা, বাকিরা রিজার্ভ ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলা সংলগ্ন মাঠে আনসার-ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক প্যারেড ও ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাজ্জাদুল ইসলাম, সহকারী জেলা কমান্ড্যান্ট, রাঙামাটি পার্বত্য জেলা।
তিনি বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাহিনী দীর্ঘমেয়াদি প্রস্তুতি নিয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন পুলিশ ও ১৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাকি সদস্যরা মাঠে থাকবে। প্রতিটি প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন স্বশস্ত্র আনসার নিয়োজিত থাকবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার-ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রার্থী বা তাদের প্রতিনিধি থেকে অনৈতিক সুবিধা গ্রহণ করা যাবে না।”

উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী ও উপজেলা প্রশিক্ষক মো: আদিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy