গাইবান্ধায় র‌্যাব-১৩ এর নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে র‌্যাব-১৩, রংপুরের উদ্যোগে বিশেষ

2026-02-11T16:07:54+00:00
2026-02-11T16:07:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় র‌্যাব-১৩ এর নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনা নিয়ে প্রেস ব্রিফিং
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম   (ভিজিট : ৪৩)
X

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে র‌্যাব-১৩, রংপুরের উদ্যোগে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীনভাবে সম্পন্ন করতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে র‌্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪ হাজার ৬২০টি। এসব এলাকায় দায়িত্ব পালনে র‌্যাবের ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে।

পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

এছাড়া র‌্যাব-১৩ এর মিডিয়া সেল সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে।

র‌্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে বলেও তিনি জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy