ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দু'জন নিহত ও ৩০ জন লোক আহত হয়েছে।বুধবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা

2026-02-11T18:01:52+00:00
2026-02-11T18:01:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ৭০)
X

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দু'জন নিহত ও ৩০ জন লোক আহত হয়েছে। 

বুধবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এদুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করতে ছিল। এমন সময় সামনে থেকে আরেকটি মুরগী বোঝাই পিকআপ গাড়ি চলে আসলে সড়ক হ্যাড ব্রেক করলে নড়াইল নামক বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।১০ জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে ফরিদপুর ও ঢাকা হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহত ২জনের  মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিক ভাবে অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

অপর দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় দুপুর পৌনে ১টার দিকে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকাগামী সাকুরা পরিবহন নামের একটি বাস অপর বরিশালগামী ইউনিক পরিবহন নামের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ ২০ জন যাত্রী আহত হয়েছে । আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে । 

এ বিষয় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাই। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy