প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম (ভিজিট : ১৯৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠানের লক্ষ্যে ২৯৮ নং আসনে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জাম যাচ্ছে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই রামগড় উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম তার নিয়ন্ত্রানাধীন ২০টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপারসহ ভোট গ্রহণের প্রয়োজনীয় উপকরণ হস্তান্তর করেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী শামীম বলেন, অবাদ,সুষ্ঠ ,নিরপেক্ষ, অংশগ্রহনমূলক নির্বাচন সম্পন্ন করতে সকল ধরণের প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। রামগড় উপজেলার একটি পৌরসভা দুটি ইউনিয়নের ৪৭ হাজার ৭শ ৩৫ জন ভোটারে জন্য ২০টি কেন্দ্রে ৮৮ টি স্থায়ী ও ৫ টি অস্থায়ী ভোট কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।এ নির্বাচন প্রভাবহীন ভয়ভীতিমুক্ত এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১ জন জুডিসিয়াল ও ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার নিয়োজিত থাকবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ভোট কেন্দ্রে ভোট কারচুপি, অনিয়ম রোধ, ভোটারদের নিরাপত্তায় কেন্দ্রসমূহে ৯৮টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।এগুলোর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থাপিত মনিটরিং রুম থেকে ভোট কেন্দ্র, ভোট গ্রহণ, ভোট গণনা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষন করা হবে।
এছাড়াও ভোট কেন্দ্র ও কেন্দ্র এলাকায় শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,পুলিশ কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের ১টি করে মেগাফোন দেওয়া হয়েছে।উল্লেখ্য যে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ১১ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন।এ আসনে ২০৩ টি ভোট কেন্দ্র এবং ২৭৪৪৬৫ জন পুরুষ ২৭২৫৯৫ জন মহিলা ও ৪ জন হিজরা ভোটার রয়েছে।