রাজধানীতে ভোট কেনার সময় টাকাসহ জামায়াত নেতা আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা

2026-02-11T21:07:40+00:00
2026-02-11T21:07:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ভোট কেনার সময় টাকাসহ জামায়াত নেতা আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : ৩০৬)
X

সূত্রাপুরে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনতা। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ২ দিনের কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-৬ আসনের ৪৪ নম্বর ওয়ার্ডের সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্র সংলগ্ন একটি চালের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ওই চালের দোকানে বসে ভোটারদের টাকা দিচ্ছিলেন সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান।

সাক্ষ্য-প্রমাণ ও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে তাকে ২ দিনের কারাদণ্ড প্রদান করেন।
 
এ ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জানিয়েছেন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy