দীর্ঘ ১৭ বছর পর ভোট দিলেন ইসমাইল

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের এক রিকশাচালক দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভোট শেষে আবারও জীবিকার

2026-02-12T13:51:05+00:00
2026-02-12T13:51:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দীর্ঘ ১৭ বছর পর ভোট দিলেন ইসমাইল
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৭৩)
X

সিরাজগঞ্জের এক রিকশাচালক দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগ করে স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভোট শেষে আবারও জীবিকার তাগিদে রাস্তায় নেমেছেন। ভোটের দিনে সড়কে যাত্রী কম থাকায় আয়ও কম হয়েছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ইসমাইল হোসেন (৩৯) এসব কথা বলেন। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চকশিয়ালকোল গ্রামের বাসিন্দা।

ইসমাইল বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ভোট দেওয়ার সুযোগ পেলাম। ভোরেই বাবা-মা, স্ত্রী ও বোনদের সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছি। এরপর বাড়িতে না থেকে রিকশা নিয়ে বের হয়েছিলাম। তবে ভোটের দিন হওয়ায় রাস্তায় লোকজন কম। মাত্র তিন-চারটি ভাড়া করে ৮০ টাকা আয় হয়েছে। দুপুর পর্যন্ত দুই-তিনশ টাকা আয় হলে কিছু কাঁচাবাজার ও ডিম কিনে বাড়ি ফিরব।”

তিনি আরও বলেন, “যে সরকারই আসুক, নিম্নআয়ের মানুষের দিকে নজর দিক। রিকশা চালিয়ে সংসার চালানো কঠিন হয়ে গেছে। সন্তানের পড়াশোনার খরচ মেটানোও দুঃসাধ্য। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চাই।”

ভোটকেন্দ্রের পরিবেশ সম্পর্কে ইসমাইল জানান, “আগে অনেকেই ভোট দিতে যেত না। তবে এবার ভোর থেকেই কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে। আমি প্রায় ৩০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি। কষ্ট হলেও ভোট দিতে পেরে ভালো লাগছে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy