ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক

2026-02-12T15:44:22+00:00
2026-02-12T16:15:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৪:১৫ পিএম  (ভিজিট : ৭৩)
X

ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক করেছে প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলীনগর সাহেবের কাচারী ভোটকেন্দ্রে মাঠে এ ঘটনা ঘটে।

আটককৃত জামায়াত কর্মীর নাম মো. এমরান। তিনি ওই একই গ্রামের মো. কামালের ছেলে বলে জানা গেছে।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ ভোটকেন্দ্রটির মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে দ্রুত ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোটগ্রহণ শুরু হয়। 

ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ নেই, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ যৌথবাহিনী গিয়েছে।

জামায়াত কর্মী আটক হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ, জনগণ ভোট দিতে পারবে। ভোটকেন্দ্রে গন্ডগোল হলে আমাদেরই ক্ষতি। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy