উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সিডনিতে কমিউনিটি অধিবেশন

অনলাইন ডেস্ক

প্রবাস

অস্ট্রেলিয়ার সিডনিতেএএফসি উইমেন্স এশিয়ান কাপ-২০২৬ এ বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক অংশগ্রহণকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি

2026-02-12T17:34:23+00:00
2026-02-12T17:34:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে সিডনিতে কমিউনিটি অধিবেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পিএম   (ভিজিট : ৬৩)
X

অস্ট্রেলিয়ার সিডনিতে এএফসি উইমেন্স এশিয়ান কাপ-২০২৬ এ বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক অংশগ্রহণকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ কমিউনিটি তথ্য অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিডনির মিন্টোর ২ এরিকা লেন-এ এই অফিসিয়াল ইনফরমেশন সেশনটি আয়োজন করা হয়।

আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত এশিয়ার সর্ববৃহৎ এই ফুটবল আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই ঐতিহাসিক অর্জনকে ঘিরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে প্রস্তুত ও সংগঠিত করতে এই তথ্য অধিবেশনের আয়োজন করা হয়।

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এফসি) অর্গানাইজিং কমিটির প্রতিনিধি এবং এই টুর্নামেন্টের অফিসিয়াল ইভেন্ট এক্সপেরিয়েন্স ও ফ্যান এনগেজমেন্ট পার্টনার কালচার পালস প্রতিনিধি মিস ডি রাঘভান অনুষ্ঠানে সরাসরি ব্রিফিং প্রদান করেন। 

কীভাবে দর্শক ও সমর্থকরা অফিসিয়াল চ্যান্ট, সমন্বিত ফ্যান অ্যাক্টিভিটি ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে স্টেডিয়ামে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতে পারেন। পাশাপাশি ম্যাচ ভেন্যুর স্টেডিয়াম সুবিধা, প্রবেশ প্রক্রিয়া, নির্ধারিত ফ্যান জোন, হলাল খাবার, পানীয় ও নামাজের ব্যবস্থা, টিকিটিং তথ্য, ম্যাচ ডে সূচি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়।

হোসেন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আবদুল খান রতন। তিনি বলেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি বাংলাদেশের নারী ফুটবলের জন্য এক গর্বের অধ্যায়। আমরা চাই প্রবাসী বাংলাদেশিরা ঐক্যবদ্ধভাবে আমাদের লায়োনেসদের পাশে দাঁড়াক এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের শক্ত অবস্থান তুলে ধরুক।

কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ক্রীড়াপ্রেমী, সংগঠক, সাংবাদিক, কমিউনিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ ও কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে মতামত ও প্রস্তাব তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই তথ্য অধিবেশন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমন্বিত ও সংগঠিত সমর্থন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এএফসি উইমেন্স এশিয়ান কাপে বাংলাদেশ নারী দল পাবে গর্জে ওঠা লাল-সবুজ সমর্থন।






Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy