শিশির মনিরকে যত ভোটে হারালেন বিএনপি প্রার্থী

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ১১১টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিশির মনিরের

2026-02-13T16:18:47+00:00
2026-02-13T16:18:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশির মনিরকে যত ভোটে হারালেন বিএনপি প্রার্থী
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৯২)
X

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের ১১১টি ভোটকেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিশির মনিরের চেয়ে ৩৯,৯০৫ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

উপজেলা ভিত্তিক ফলাফলে দেখা যায়, শাল্লা উপজেলার ৩৭টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ২৯,২৫১ ভোট। একই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে শিশির মনির পেয়েছেন ১৮,৭০১ ভোট।

অন্যদিকে দিরাই উপজেলার ৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৬৮,৫৩৯ ভোট। সেখানে দাঁড়িপাল্লা প্রতীকে শিশির মনির পেয়েছেন ৩৯,১৫৭ ভোট।

সর্বমোট ১১১টি কেন্দ্রে নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৭,৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭,৮৫৮ ভোট।

ফলাফলে নাছির উদ্দিন চৌধুরী ৩৯,৯০৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy