প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩১ পিএম (ভিজিট : ৩৬৬)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক।
জেলা রিটার্নিং অফিসার ঘোষিত ১১১টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক পেয়েছেন প্রায় ৮৩৯৮২ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পাটির শাপলা কলি প্রতীকে সুলতান মোহামম্মদ জাকারিয়া পেয়েছেন প্রায় ৬৭০৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী (বিএনপি থেকে বহিস্কৃত) কাজী মোহাম্মদ মফিজুর রহমান পেয়েছেন ৪৪,৭১২ ভোট।
স্থানীয় নির্বাচন সংশিষ্ট সূত্র জানিয়েছে, ঘোষিত কেন্দ্রগুলোতে ধানের শীষের প্রতীকের প্রার্থী শুরু থেকেই এগিয়ে ছিলেন। বিশেষ করে দক্ষিন অঞ্চলের ইউনিয়ন কেন্দ্রে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে লিড পান।
অন্যদিকে, শাপলা কলি প্রতীকের প্রার্থী কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও সামগ্রিকভাবে ব্যবধান কমাতে পারেননি।
দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। বেসরকারিভাবে সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার পূর্বেই কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এগিয়ে থাকায় জয়নুল আবদিন ফারুক সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।