প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৩ পিএম (ভিজিট : ৭১)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পরাজিত করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এস এম জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ছয় লাখের বেশি। এবারের নির্বাচনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, নাগরিক ঐক্য-এর প্রার্থী মাহমুদুর রহমান মান্না নির্বাচনের শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ব্যালট পেপারে তাঁর প্রতীক ‘কেটলি’ বহাল ছিল।
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হলে এস এম জাহাঙ্গীরের সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।