
X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর পাঁচটি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে জামায়াত প্রার্থী জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের কার্যালয়ে ঘোষিত ফলাফল নিচে দেয়া হলো-
গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৬৮৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩টি ভোট। এ আসনের ২৩৮টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৮২হাজার ২৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ৭৪হাজার ৪৯৪। বাতিল ভোটের সংখ্যা৭হাজার ৭৫০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.০২%।
এ আসনে গণভোটে হ্যা ভোট পড়েছে ২ লাখ ৬১হাজার ৫৮০টি আর না ভোট পড়েছে ৮৮হাজার ৯৯১টি। মোট বৈধ ভোটের সংখ্যা-৩লাখ ৫০ হাজার ৫৭১টি।বাতিল ভোটের সংখ্যা ৩১হাজার ৫৮৬টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৮২হাজার ১৫৭টি।
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আলী নাছের খান শাপলাকলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪০হাজার ৯৫০ ভোট। এ আসনের ২৭৩টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৫৯হাজার ৪৬৪। মোট বৈধ ভোটের সংখ্যা ৩লাখ ৫০হাজার ৯৮৩। বাতিল ভোটের সংখ্যা৮হাজার ৪৮১। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৪.৬৯%।
এ আসনে গণভোটে হ্যা ভোট পড়েছে ২ লাখ ৫৫হাজার ৬৬৭টি আর না ভোট পড়েছে ৮৪হাজার ৯৭৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা-৩লাখ ৪০ হাজার ৬৪৩টি। বাতিল ভোটের সংখ্যা ১৯হাজার ৬৬০টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৬০হাজার ৩০৩টি।
গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী খেলাফত মজলিশের প্রার্থী মুহাম্মদ এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ১লাখ ৫৩৯ ভোট। এ আসনের ১৮১টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩লাখ ৩হাজার ৯৭২। মোট বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৯৫হাজার ৬৯২। বাতিল ভোটের সংখ্যা ৮হাজার ২৮০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.৬৪%।
এ আসনে গণভোটে হ্যা ভোট পড়েছে ১ লাখ ৯৫হাজার ৩৫৫টি আর না ভোট পড়েছে ৮০হাজার ২৬৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা-২লাখ ৭৫ হাজার ৬২১টি।বাতিল ভোটের সংখ্যা ২৮হাজার ৪৪১টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-৩লাখ ৪হাজার ৬২টি।
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯০হাজার ৩৯০ ভোট।
এ আসনের ১২৩টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ৪হাজার ৪৪। মোট বৈধ ভোটের সংখ্যা ১লাখ ৯৯ হাজার ৬৮৯। বাতিল ভোটের সংখ্যা ৪হাজার ৩৫৫। প্রদত্ত ভোটের শতকরা হার ৬১.৬৫%।
এ আসনে গণভোটে হ্যা ভোট পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৪৩টি আর না ভোট পড়েছে ৫৮হাজার ৯৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা-১লাখ ৮৫ হাজার ৮৪১টি। বাতিল ভোটের সংখ্যা ১৭হাজার ৯০৯টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-২লাখ ৩হাজার ৭৫০টি।
গাজীপুর-৫ আসনে বিএনপির প্রার্থী এ. কে. এম. ফজলুল হক মিলন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. খায়রুল হাসান দাঁড়িপাল্লা প্রতীকে ৭৮ হাজার ১২৩ ভোট পেয়েছেন।
এ আসনের ১২৫টি কেন্দ্রে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ২৯হাজার ৯২৯। মোট বৈধ ভোটের সংখ্যা ২লাখ ২৫হাজার ৫৫২। বাতিল ভোটের সংখ্যা ৪হাজার ৩৭৭। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪.৮৩%।
এ আসনে গণভোটে হ্যা ভোট পড়েছে ১ লাখ ৩৩হাজার ৬৪৮টি আর না ভোট পড়েছে ৭৮হাজার ৭১টি। মোট বৈধ ভোটের সংখ্যা-২লাখ ১১ হাজার ৭১৯টি।বাতিল ভোটের সংখ্যা ১৮হাজার ২৭৯টি। সর্বমোট প্রদত্ত ভোট সংখ্যা-২লাখ ২৯হাজার ৯৯৮টি।