নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন-২১৭ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস

2026-02-14T12:57:30+00:00
2026-02-14T13:06:15+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নবনির্বাচিত এমপি এস এম জিলানীর সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ১:০৬ পিএম  (ভিজিট : ৩৭০)
X

গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন-২১৭ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এস এম জিলানী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। 

নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি রাত ৯টার সময় উপজেলার পাটগাতী নবনির্বাচিত এমপির নিজ বাসভবনে তার সঙ্গে টুঙ্গীপাড়া প্রেসক্লাব-এর সাংবাদিকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন এর প্রতিনিধি শওকত হোসেন মুকুল এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব এর টুঙ্গীপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন। আরও উপস্থিত ছিলেন- দৈনিক ইত্তেফাক এর উপজেলা প্রতিনিধি মাইনুল হক সাজু, দৈনিক আমার সংবাদ এর উপজেলা প্রতিনিধি এস এম বিপুল ইসলাম, দৈনিক গণমুক্তি এর উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামানসহ অন্যান্য সাংবাদিকরা।

এ সময় এমপি এস এম জিলানী সাংবাদিকদের প্রতি সত্যনিষ্ঠ ও বাস্তবধর্মী সংবাদ উপস্থাপনের আহ্বান জানান। তিনি সুন্দর ও ডিজিটাল দেশ গঠন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy