নীলফামারী-১ আসনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি পরাজয়

2026-02-14T14:59:05+00:00
2026-02-14T14:59:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারী-১ আসনে বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানালেন জমিয়ত মহাসচিব
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ২১১)
X

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি পরাজয় মেনে নিয়েছেন। তিনি জামায়াতের জেলা আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

শুক্রবার রাতে ডোমারের সোনারায় গ্রামে নিজের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে মাওলানা আফেন্দি তার দলের নেতা-কর্মীদের আশ্বস্ত করে বলেন, “আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আগের মতোই আমি আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।”

তিনি আরও উল্লেখ করেন, হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা তাকে সমর্থন করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। সকলের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন চিরদিন স্মরণে রাখবেন।

সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy