কুড়িগ্রাম-২ আসনে অবহেলার শাপলা কলি এখন বিজয়ের ফুটন্ত ফুল!

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ শাপলা

2026-02-14T15:27:28+00:00
2026-02-14T15:27:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রাম-২ আসনে অবহেলার শাপলা কলি এখন বিজয়ের ফুটন্ত ফুল!
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৮৯)
X

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে জামায়াত জোট সমর্থিত এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ শাপলা কলি প্রতীকে বিজয়ী হয়েছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় তিনি বিএনপির হেভিওয়েট প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ (ধানের শীষ) থেকে ৯ হাজার ১২১ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

পোস্টাল ভোটসহ ড. আতিক মুজাহিদের মোট প্রাপ্ত ভোট ১ লাখ ৮০ হাজার ৫২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল হোসনাইন কায়কোবাদের প্রাপ্ত ভোট ১ লাখ ৭১ হাজার ৪০৫।

শাপলা কলি প্রতীককে ঘিরে নির্বাচনী প্রচারণার সময় অবহেলার অভিযোগ থাকলেও ফলাফলে তা ‘বিজয়ের ফুটন্ত ফুলে’ রূপ নিয়েছে বলে মন্তব্য করেন সমর্থকরা।

কুড়িগ্রাম-২ আসনটি ফুলবাড়ী, কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত। মোট ভোটার ৬ লাখ ৪ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৯৯ হাজার ৮৮৮, নারী ৩ লাখ ৪ হাজার ৮৬১ এবং হিজড়া ভোটার ৭ জন। ২০৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এ আসনে সাবেক এমপিসহ একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির প্রার্থী আলহাজ পনির উদ্দিন আহমেদ উল্লেখযোগ্যভাবে কম ভোট পান। বেশ কয়েকজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy