ফরিদপুরে দুই উপজেলার সংঘর্ষে আহত ২০

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে আধিপত্য বিস্তার ও নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সালথা ও বোয়ালমারী উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০

2026-02-14T15:35:26+00:00
2026-02-14T15:35:26+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ
ফরিদপুরে দুই উপজেলার সংঘর্ষে আহত ২০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ৫৮)
X

ফরিদপুরে আধিপত্য বিস্তার ও নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে সালথা ও বোয়ালমারী উপজেলার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সালথা ও বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সঙ্গে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে সেই বিরোধের জেরে শনিবার সকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ বিষয়ে দুই পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি; তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়েনদিয়া ও খারদিয়া এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy