প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ৭৭)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে খেলাফত মজলিস-এর নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসমী এর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
তিনি এ আসনে দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে মাত্র ৬৮৪ ভোট পান।
জানা গেছে, কিশোরগঞ্জ-১ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৮২টি কেন্দ্রে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৫ হাজার ১৩৫ জন। এর মধ্যে ২ লাখ ৭৪ হাজার ৩১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।