
X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জন তাদের জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ঘোষিত ফলাফল পর্যালোচনায় শুক্রবার বিকেলে এ তথ্য জানা যায়।
এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ৩টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী)
এ আসনে ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- জাতীয় পার্টির মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশীদ এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। (মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান)।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর)
এ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে- ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির হুমায়ুন কবীর তালুকদার।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল)
এ আসনে ২ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম।
টাঙ্গাইল-৪ (কালিহাতী)
এ আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে- জাতীয় পার্টির লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন।
টাঙ্গাইল-৫ (সদর)
এ আসনে সর্বোচ্চ ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের একেএম শফিকুল ইসলাম (ডাব), ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন (হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার (মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক (লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি’র মো. হাসরত খান ভাসানী (একতারা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)
এ আসনে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে- জাতীয় পার্টি (জেপি)’র তারেক শামস খান (বাইসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আখিনুর মিয়া (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মো. জুয়েল সরকার (হরিণ) ও মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর)
বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন (হাতি) এ আসনে জামানত হারিয়েছেন।
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর)
এ আসনে ৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন এবং জাতীয় পার্টির নাজমুল হাসান।
নির্বাচনে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী বাজেয়াপ্ত হয়েছে।