গাজীপুর ১ আসনে বিজয়ী মেয়র মজিবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা

কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির মনোনীত গাজীপুর-১ আসনের নির্বাচিত এমপি মেয়র মজিবুর রহমান সাথে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং

2026-02-14T15:54:14+00:00
2026-02-14T15:54:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুর ১ আসনে বিজয়ী মেয়র মজিবুর রহমান কে ফুলেল শুভেচ্ছা
কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৯৮)
X

বিএনপির মনোনীত গাজীপুর-১ আসনের নির্বাচিত এমপি মেয়র মজিবুর রহমান সাথে কোনাবাড়ী থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ভোটারদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। এসময় সকল নেতৃবৃন্দ ও ভোটাররা ফুল দিয়ে মেয়র মজিবুর রহমান কে বরণ করে নেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সারে ১০ টায় কোনাবাড়ী জেলখানা রোডে ফ্লাইওভারের নিচে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়। অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মজিবুর রহমান বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি তাই আমি আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করার আগে আপনাদের সাথে দেখা করতে এসেছি, এখন আমি আমার নেতার সাথে দেখা করতে যাব। আমি আপনাদের নির্বাচনের আগে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি তা যেন বাস্তবায়ন করতে পারি, সেজন্য দোয়া করবেন আপনারা সকলে আমার পাশে থাকবে। 

কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনসহ কোনাবাড়ী থানা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ   উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy