ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি একটি আতঙ্কের নাম

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহন একটি আতঙ্কের নাম। দ্রুত গতিতে চলাচল ও অদক্ষ চালক থাকায় মাঝেমধ্যেই এ সড়কে

2026-02-14T15:58:19+00:00
2026-02-14T15:58:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি একটি আতঙ্কের নাম
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ১১৪)
X

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত সেলফি পরিবহন একটি আতঙ্কের নাম। দ্রুত গতিতে চলাচল ও অদক্ষ চালক থাকায় মাঝেমধ্যেই এ সড়কে সেলফি গাড়ির দুর্ঘটনা ঘটে বলে যাত্রী ও স্থানীয়রা অভিযোগ করে ক্ষোভের সাথে বলেন। সেলফি পরিবহনের দুর্ঘটনায় মাঝেমধ্যেই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে। এছাড়া, বিভিন্ন সময়ে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে ভাড়া নৈরাজ্য ও যাত্রীদের হয়রানি করে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশ করছেন ভুক্তভোগী যাত্রীরা।

শুক্রবার ও শনিবার সরেজমিন পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে জানা গেছে, টানা কয়েকদিনের ছুটি থাকায় রাজধানী ঢাকা ছেড়ে বহু মানুষ নাড়ির টানে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গ্রামের বাড়িতে গেছেন। তারা ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় ফেরার উদ্দেশ্যে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত পাটুরিয়া ঘাটে গাড়িতে যাবার উদ্দেশ্যে আসছেন। এ সুযোগে একশ্রেণীর অসাধু সেলফির চালক-শ্রমিকরা যাত্রীদের যার কাছে থেকে যে পরিমাণ পারছেন সেই পরিমাণ অতিরিক্ত ভাড়া নিচ্ছেন এবং যাত্রীদের নানা ধরনের হয়রানি করছেন বলে বহু যাত্রীরা অভিযোগ করেন। এছাড়া, ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়া-উথলী-আরিচা সংযোগ মোড়ে মহাসড়কের মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে সেলফিতে যাত্রী উঠানো হয়। এতে মহাসড়কে মাঝে-মাঝেই তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে, স্থানীয় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া, জরুরী রোগীবাহী অ্যাম্বুলেন্স এর যেতে বিলম্ব হয় বলে অভিযোগ রয়েছে।

এভাবেই বিভিন্ন সময় সেলফি গাড়ির চালকরা যেন প্রতিযোগিতায় নামেন। তারা পাটুরিয়া ঘাট থেকে যাত্রী তুলে আবার ঢাকায় যাত্রী নামিয়ে পুনরায় ঘাটে আসার প্রতিযোগিতায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন বলে সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল জানিয়েছেন। এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই সেলফি দুর্ঘটনা ঘটছে। এই প্রতিযোগিতায় ছোট-বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এসব সড়ক দুর্ঘটনায় মাঝেমধ্যেই যাত্রীদের প্রাণহানিসহ হতাহতের ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বরংগাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, নির্বাচনী পরবর্তী সময় ঢাকা ফেরতগামী কাজিরহাট, পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটের অতিরিক্ত যাত্রীর চাপ থাকায় কিছু-কিছু গাড়ি অতিরিক্ত ভাড়া দাবি করায় হাইওয়ে পুলিশ এবং যৌথ বাহিনী মিলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যে সব গাড়ি অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের আমরা জরিমানা করেছি এবং যাত্রীদের টাকা ফেরত দিয়েছি। মহাসড়কে সুশৃংখল ব্যবস্থায় হাইওয়ে পুলিশের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার বলেন, এ বিষয়ে সেলফির ম্যানেজারকে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে। হাইওয়ে পুলিশের ওসিকে বলা আছে। ভাড়া বেশি নিলে মামলা দেবেন উনি। কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি ছাড়া যাতায়াতের ব্যাপারে আমরা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রেখেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy