শিবপুরে পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করিয়ে প্রশংসিত বিএনপির মনজুর এলাহী

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির (প্রতীক ধানের শীষ) নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ

2026-02-14T18:14:05+00:00
2026-02-14T18:14:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিবপুরে পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ করিয়ে প্রশংসিত বিএনপির মনজুর এলাহী
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ২৪০)
X

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির (প্রতীক ধানের শীষ) নবনির্বাচিত সংসদ সদস্য মনজুর এলাহী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুবেরগাঁও এলাকায় আরিফ উল ইসলাম মৃধার বাড়িতে যান মনজুর এলাহী। এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে কুশল বিনিময় হয় এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে মিষ্টিমুখ করান।

আর এই সৌজন্য সাক্ষাৎ ও মিষ্টি খাওয়ার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়। যা দেখে মানুষ মনজুর এলাহীর প্রশংসা করছেন। ঘটনাটিকে এলাকায় রাজনৈতিক সম্প্রীতির বন্ধন হিসেবে দেখছে মানুষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy