নিজেই ব্যানার-পোস্টার সরাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

নির্বাচনী ব্যানার, পোস্টার ফেস্টুন নিজেই সরাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত

2026-02-14T20:55:02+00:00
2026-02-14T20:55:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিজেই ব্যানার-পোস্টার সরাচ্ছেন জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫৫ পিএম   (ভিজিট : ১৭৪)
X

নির্বাচনী ব্যানার, পোস্টার ফেস্টুন নিজেই সরাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট করে বিষয়টি জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরাচ্ছেন। 

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন।

ঢাকা–১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন। নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের চারজন ভোটার আছেন। 

ঢাকা–১৫ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন, শফিকুর রহমান (দাঁড়িপাল্লা), শফিকুল ইসলাম খান (ধানের শীষ), সামসুল হক (লাঙ্গল), আহাম্মদ সাজেদুল হক (কাস্তে), খান শোয়েব আমান উল্লাহ (কলম), মোবারক হোসেন (একতারা), আশফাকুর রহমান (মোটরগাড়ি) ও নিলাভ পারভেজ (প্রজাপতি)।

নির্বাচনে জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy