বরিশালে জন্মদিনের দাওয়াত নিয়ে সংঘর্ষ, আহত ২২

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশালের মুলাদী উপজেলায় জন্মদিনের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি)

2026-02-15T11:04:14+00:00
2026-02-15T11:04:14+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বরিশালে জন্মদিনের দাওয়াত নিয়ে সংঘর্ষ, আহত ২২
বরিশাল অফিস
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ৬৬)
X

বরিশালের মুলাদী উপজেলায় জন্মদিনের দাওয়াতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য সাকায়েত মল্লিক তার ছেলের জন্মদিন উপলক্ষে রোববার একটি অনুষ্ঠানের আয়োজন করেন। তবে একই বাড়ির বাসিন্দা কবির মল্লিককে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে তার প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্লাকে দাওয়াত দেওয়া হয়। এ নিয়ে কবির মল্লিক ক্ষুব্ধ হন।

একপর্যায়ে তিনি অনুষ্ঠানের জন্য টানানো শামিয়ানাসহ অন্যান্য মালামাল উঠান থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে মনির মল্লিক, মিজান মল্লিক ও মেজবা মল্লিকসহ চারজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী জানান, জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy