আড়াইহাজারে মামীকে স্কুটি চালানো শিখানোর সময় দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাস ফেরত যুবক আপন মামীকে স্কুটি চালানো শিখানোর সময় স্কুটির ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে

2026-02-15T16:39:15+00:00
2026-02-15T16:39:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে মামীকে স্কুটি চালানো শিখানোর সময় দূর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৩৭)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রবাস ফেরত যুবক আপন মামীকে স্কুটি চালানো শিখানোর সময় স্কুটির ধাক্কায় পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

 ঘটনাটি ঘটেছে শনিবার ( ১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার  হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকায়। নিহত আমির আলী ওরফে সাদ্দাম (৭৫) ওই এলাকারই বাসিন্দা।

 
জানা গেছে, একই এলাকার মালয়েশিয়া প্রবাসী বাচ্চুর স্ত্রীকে তার ভাগিনা নারান্দী এলাকার সফর আলীর ছেলে  সদ্য মালয়েশিয়া ফেরত নাইম স্কুটি চালানো শিখাতে বাড়ী থেকে সামান্য  ‍দূরে আড়াইহাজার- জাঙ্গালিয়া সড়কে নিয়ে যায়। সেখানে স্কুটি চালানোর এক পর্যায়ে ইলুমদী মসজিদের কাছে একই এলাকার পথচারী আমীর আলী ওরফে সাদ্দাম (৭৫) এর গায়ে স্কুটির ধাক্কা লাগে এবং তিনি পড়ে গিয়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হন। তাকে উদ্ধার করে আড়াইহাজার হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।

 এলাকাবাসি জানায়, বিষয়টি অনিচ্ছাকৃত বিধায় স্থানীয় ভাবে মিমাংসা করে ফেলা হয়েছে।
 
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy