বংশালে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ।

2026-02-15T20:46:03+00:00
2026-02-15T20:46:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বংশালে চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৯৫)
X



রাজধানীর বংশাল থানা এলাকায় পৃথক অভিযানে ১০৫টি চোরাই বাইসাইকেলসহ চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। উদ্ধার করা বাইসাইকেল ও বডিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮ হাজার টাকা।


রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন– সাজু (৩৫), রাজন (২২), মো. সোহেল (৪৫), সায়াতুল্লাহ ওরফে আকাশ (৩৮), আব্দুর রহমান ভিকি (৩০) ও সীমা (৪০)।


মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে রাজধানীর কাজী আলাউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে সাজু ও রাজন নামে দুই বাইসাইকেল চোরকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে চক্রের বাকি চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।


এসময় তাদের হেফাজত থেকে ১০১টি চোরাই বাইসাইকেল ও ৪টি বাইসাইকেলের বডি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে বংশাল থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ডিসি আরও বলেন, গ্রেপ্তাররা একটি সক্রিয় চোরাই বাইসাইকেল চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাইসাইকেল চুরি করে এবং চোরদের কাছ থেকে সংগ্রহ করে বংশাল এলাকায় বিক্রি করে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy