জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত এমপি ডা. টিপু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেছেন

2026-02-16T13:12:06+00:00
2026-02-16T13:12:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন নবনির্বাচিত এমপি ডা. টিপু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১২ পিএম   (ভিজিট : ৭৭)
X

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত করেছেন নওগাঁ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পৌঁছে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

মোনাজাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতকরণ এবং জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়। এ সময় তার সহধর্মিণী লাইলা আঞ্জুমান বানুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন মান্দা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, সাবেক বিএনপি নেতা লুৎফর রহমান, নাসির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জামিল হোসেন প্রামানিক, হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবকদল নেতা শামীম হোসাইন ও সাবেক ইউপি সদস্য ইউসুফ আলী প্রমূখ।

জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই তিনি জনগণের কল্যাণে কাজ করবেন। নওগাঁ-৪ আসনের উন্নয়ন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy