কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রবাস

কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগ-এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) একটি অডিটোরিয়ামে কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ)-এর আয়োজনে

2026-02-16T13:34:42+00:00
2026-02-16T13:34:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ৫৭)
X

কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগ-এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) একটি অডিটোরিয়ামে কানাডা–বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সিবিএ-এর প্রেসিডেন্ট হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান এর  পরিচালনা সভায় সভায় গত বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় জানানো হয়, ম্যানিটোবা-তে বসবাসরত বাংলাদেশি সিনিয়র সিটিজেনদের সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁদের মধ্যে অনেকেই কানাডায় নিঃসঙ্গ জীবন যাপন করছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সিনিয়র সিটিজেনদের কল্যাণে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও সহায়তামূলক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া কানাডায় বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের নিয়েও কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। মাল্টিকালচারাল দেশ কানাডায় তারা যেন বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা ও সংরক্ষণ করতে পারে সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা সভায় জানানো হয়।

সাধারণ সম্পাদক জাওয়াদ উল করিম বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য এটি ছিল বন্ধুত্ব গড়ার এবং কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক স্বস্তি দেয় এবং প্রবাস জীবনে পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।

সভায় উপস্থিত সদস্যরা কমিউনিটির ঐক্য ও সামাজিক দায়বদ্ধতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।







Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy