সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন পাচারকারী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।রোববার

2026-02-16T16:08:55+00:00
2026-02-16T16:08:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশন পাচারকারী গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম   (ভিজিট : ১০০)
X

সিরাজগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রোববার বিকেলে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হোটেল নিউ মায়ের আঁচল সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৬৮)।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এসব নেশাজাতীয় ইনজেকশন সরবরাহ করতেন।
র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি সোমবার বেলা ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনায় তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy