৭৭ হাজার টাকা লুট করে ছিনতাইকারীরা, ধাওয়া করে ধরলেন সিআইডি কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাই করে পালানোর সময় ৭৭ হাজার টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

2026-02-16T19:14:57+00:00
2026-02-16T19:14:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭৭ হাজার টাকা লুট করে ছিনতাইকারীরা, ধাওয়া করে ধরলেন সিআইডি কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৫৫)
X



রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাই করে পালানোর সময় ৭৭ হাজার টাকাসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তির নাম মো. সাইদুজ্জামান সোহেল (৫২)।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
জসীম উদ্দিন খান বলেন, সোমবার দুপুর ১টার দিকে ভুক্তভোগী তৌহিদ আলমগীর (৪৪) শান্তিনগর এলাকা থেকে রিকশায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলকায় যাচ্ছিলেন। তিনি এজিবি কলোনি এলাকায় সিআইডির ঢাকা মেট্রো (ডিটেকটিভ ট্রেনিং স্কুল ভবন) অফিসের সামনে পৌঁছালে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এরপর তার কাছ থেকে নগদ ৭৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন তারা।

এরপর ভিকটিমের চিৎকারে সাড়া দিয়ে ঘটনাস্থলের পাশেই অবস্থানরত সিআইডি ঢাকা মেট্রো-উত্তর বিভাগে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন একাই ছিনতাইকারীদের ধাওয়া করেন। এরপর তিনি ছিনতাইকারীকে পেছন থেকে জাপটে ধরে আটক করতে সক্ষম হন। এ সময় ধারালো চাকুসহ অপর দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী তৌহিদ আলমগীর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এরিয়া ম্যানেজার পদে কর্মরত রয়েছেন। অফিসিয়াল দায়িত্ব পালন শেষে কোম্পানির নগদ অর্থসহ বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে জসিম উদ্দিন বলেন, গ্রেফতার আসামি একজন পেশাদার ছিনতাইকারী এবং আন্তঃজেলা ডাকাতদল ও অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য। তিনি ও তার সহযোগীরা ঢাকা ও নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ছিনতাই, ডাকাতি এবং পথচারী/ যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা মূলতবি আছে। অতীতেও তিনি বিভিন্ন থানায় ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার আসামি ও উদ্ধার করা নগদ অর্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও জানান তিনি।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy