ভালোবাসা দিবসে নিখোঁজ স্ত্রীর সন্ধানে স্বামীর পুরস্কার ঘোষণা

সরাইল প্রতিনিধি

সারাবাংলা

ভালোবাসা দিবসে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন স্ত্রী। দুদিন পরও স্ত্রী ফিরে না আসায় তার সন্ধান দাতার

2026-02-16T19:37:24+00:00
2026-02-16T19:37:24+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভালোবাসা দিবসে নিখোঁজ স্ত্রীর সন্ধানে স্বামীর পুরস্কার ঘোষণা
সরাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ৬৫)
X

ভালোবাসা দিবসে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন স্ত্রী। দুদিন পরও স্ত্রী ফিরে না আসায় তার সন্ধান দাতার জন্য পুরস্কার ঘোষণা করেছেন স্বামী। স্ত্রীর সন্ধান না পেয়ে সরাইল থানায় জিডি করেছেন স্বামী শামাউন রেজা মিঠু।

​জিডিতে বলা হয়েছে, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শামাউন রেজা মিঠুর স্ত্রী স্বামীর বাড়ি থেকে বাইরে যান। বিকেল পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সরাইল থানার ওসি মনজুরুল কাদের বলেন, এ রকম অভিযোগে থানায় জিডি করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে।

শাওনের স্বামী শামাউন রেজা মিঠু বলেন, স্ত্রীকে খুঁজে পেতে পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy